Sunday, June 7, 2026

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

Date:

Share post:

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি গোল করেন ব্রুনো গুমারেস ও এনড্রিক। তবে জয়ের ম্যাচে ব্রাজিলের(Brazil)  চিন্তার কারণ হয়ে দাঁড়াল রাইটব্যাক ওয়েসলির চোট। ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান রাইট ব্যাককে। ম্যাচের পর সাইডলাইনে কান্নায় ভেঙে পড়েন ওয়েসলি। বিশ্বকাপে ওয়েসলির খেলা অনিশ্চিত হয়ে গিয়েছে। নতুন করে টিম কম্বিনেশন সাজাতে হবে ব্রাজিল কোচ আনসেলোত্তিকে।

চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার আশঙ্কায় ডাগ-আউটে বসেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান ফুটবলার। সতীর্থরা এসে তাঁকে সান্ত্বনাও দেন। ম‌্যাচের পরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন চোটের জায়গা পরীক্ষা করার পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাজিল কোচ বলেন, জাতীয় দলে ‘তাঁকে প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় আছে।’

এদিকে ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারেস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মাত্র তিন মিনিট পরেই ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোসের একটি ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে মিশরের জিকো গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।

ম্যাচের ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনহার বাড়ানো এক চমৎকার পাস ডি-বক্সের ঠিক মাঝখানে পেয়ে যান তরুণ তুর্কি এন্দ্রিক। কোনো ভুল না করে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আট জন ফুটবলারকে পরিবর্তন করেন আনচেলোত্তি। নামেন ম‌্যাথিউস কুনহা, এনড্রিক, দানিলো স‌্যান্টোস, লুইস হেনরিকরা। মিশরের হয়ে নামেন মহম্মদ সালাহও। তাতেও ম্যাচের ফল বদলায়নি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Related articles

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...

সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?

রাজ্য সরকারের কাজ জনমুখী করার জন্য দলের কড়া নজরদারি চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পণ্ডিত...

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...