Monday, June 8, 2026

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

Date:

Share post:

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.২। ভূমিকম্পের জেরে বেশ কিছু ঘরবাড়ি, দোকানপাট ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। এত শক্তিশালী ভূমিকম্পের (earthquake) ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ফিলিপিন্স (Philippines) সরকার।

ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার উপকূল এলাকায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রতীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ফিলিপিন্স সরকার। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)। কম্পনের গভীরতা কম হওয়ায় সুনামির ঝুঁকি বেশি বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন : মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

প্রথমে ভূমিকম্পের (earthquake) মাত্রা ৭.৩ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৮.২ করা হয়। সুনামি সতর্কবার্তা জারি করেছে ফিলিপিন্সের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাও। এই কম্পনের ফলে বিপজ্জনক সুনামি আশপাশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...