অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। সোমবার থেকেই রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বলে জানান তিনি।

রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। ফলে আনুমানিক সাড়ে ৬ কোটি মানুষ বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে। এমনকি রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকরাও প্রকল্পের সুবিধাভোগী হবেন বলে জানানো হয়েছে। এই খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে।

২০১৮ সালে কেন্দ্র সরকার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করলেও পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি। সেই সময় রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হত। এবারের ভোটের আগে বিজেপি তরফ থেকে বলা হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালু হবে। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোল রাজ্য।

সাংবাদিক বৈঠকে (Press Conference) মুখ্যমন্ত্রী আগের সরকারের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্প চালু না হওয়ার ফলে দীর্ঘদিন রাজ্যের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রের সঙ্গে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি কার্যকর করা হয়েছে বলে তিনি বলেন।

আরও পড়ুন – চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...