Monday, June 8, 2026

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

Date:

Share post:

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার জেরে জাহাজটিতে আগুন লেগে সেটি সমুদ্রে ডুবে গিয়েছে। কোনোক্রমে রক্ষা পেয়েছেন ভারতীয় নাবিকরা।

আক্রান্ত জাহাজটির নাম ‘এমটি মারিভেক্স’ (MT Marivex)। জাহাজটি কর্নাটকের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। সোমবার দুপুর দেড়টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে লক্ষ্য করে আচমকা হামলা চালায় মার্কিন নৌসেনা। সঙ্গে সঙ্গেই জাহাজটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। জানা গিয়েছে, মাঝসমুদ্রেই আগুনে ভস্মীভূত হয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডুবে যায় পণ্যবাহী জাহাজটি। তবে মার্কিন হামলার কারণ নিয়ে এখনও ওয়াশিংটনের তরফে স্পষ্ট কোনো বিবৃতি মেলেনি। আরও পড়ুন: চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

এই ঘটনার পরপরই ভারতের জাহাজ মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকেরই জীবিত ও সুরক্ষিত থাকার খবর নিশ্চিত করেছে নয়াদিল্লি। জাহাজ মন্ত্রকের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজের সমস্ত ভারতীয় ক্রু মেম্বাররা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আমরা বিদেশ মন্ত্রক এবং ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।” আন্তর্জাতিক জলসীমায় একটি সাধারণ বাণিজ্যতরীর ওপর মার্কিন সেনার এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় নাবিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...