Thursday, June 11, 2026

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

Date:

Share post:

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ব্যাপক উৎসাহ রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রতিটা মানুষের নিজেদের পছন্দের দলের খেলা দেখার জন্যে তৈরি। কিন্তু বিনামূল্যে কি বিশ্বকাপ দেখা সম্ভব?

ইতিমধ্যে জি এন্টারটেনমেন্ট বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। সম্প্রতি জি এন্টারটেনমেন্টকে ভারতে টুর্নামেন্টের সরকারি সম্প্রচারকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা প্রতিযোগিতার সম্প্রচার স্বত্বও পেয়েছে জি এন্টারটেনমেন্ট। একইসঙ্গে ক্রীড়া সম্প্রচারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন চ্যানেল চালু করেছে। এগুলি হল Unite8 Sports 1, Unite8 Sports 1 HD,Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD। জি৫ (Zee5)-এ দু’টি আলাদা প্ল্যান রয়েছে বিশ্বকাপ দেখার জন্য। তিন মাসের ৭৯৯ টাকা এবং এক বছরের জন্য খরচ হবে ১৬৯৯ টাকা।

কিন্তু আপনার যদি জি চ্যানেল বা জি৫ (Zee5)-এর সুবিধা না থাকে, তবে কী হবে? সেক্ষেত্রে দূরদর্শন স্পোর্টস (Doordarshan Sports) আপনার জন্য সেই ব্যবস্থা করে দেবে।। দূরদর্শন স্পোর্টসে (DD Sports) ১১ জুনের উদ্বোধনী ম্যাচ (মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা) দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে। পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও ডিডি ফ্রি ডিশে দেখা যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি হবে ৯, ১০ এবং ১১ জুলাই। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

 

Related articles

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...