Friday, June 12, 2026

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

Date:

Share post:

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে তাঁর ‘DJ বাজাবে’ মন্তব্যর জেরে অভিযোগের তদন্তেও নেমেছে সিআইডি। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, তৃণমূল সভানেত্রীর বাড়িতে বৈঠকে ছিলেন তিনি। সেই কারণে অভিষেকের হাতে নোটিশ দিতে পারেনি সিআইডি। তাঁর বাড়ির সামনে অপেক্ষায় আধিকারিকরা। এদিন, কেন বারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি সিআইডি (CID) হানা? হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল সাংসদের বাড়ির সামনে সরব স্থানীয়রা। সিআইডি-কে গো ব্যাক স্লোগান।

বিধানসভায় সই জাল-কাণ্ডে বৃহস্পতিবারই সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই দিনই খবর আসে, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার নোটিশ দিতে এদিন ফের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ যায় সিআইডি টিম। কিন্তু বাড়ি থেকে জানানো হয়, দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্যারে বাড়িতে বৈঠকে গিয়েছেন অভিষেক। তিনি বাড়ি না-থাকায় সেই নোটিশ কে নেবেন- তা নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে বারবার অভিষেকের বাড়িতে সিআইডি হানার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়য তাঁর বাড়ির সামনে জড়ো হন অনেকে। আসেন আইনজীবীরাও। তাঁদের প্রশ্ন যেখানে অভিষেক আগের দিন সিআইডি দফতরে গিয়েছিলেন, তখন কীসের জন্য আবার তাঁর বাড়িতে এসেছেন তদন্তকারীরা? সিআইডি-কে গো ব্যাক স্লোগান দিতেও দেখা যায়।

Related articles

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...