দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

Date:

Share post:

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি। তাহলে দেব ওরফে দীপক অধিকারী (Dipak Adhikari) আপনি কোনদিকে?

৮ তারিখ তৃণমূলে (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে তখন সেখানেই আলাদা বৈঠক করে তৃণমূল ব্লক গড়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন বিদ্রোহী সাংসদরা সেই তালিকায় না ছিল ঘাটালের সাংসদ দেবেরও।

এর পর এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে দেব (Dipak Adhikari) জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছাড়বেন না। কিন্তু শুক্রবার যখন বিদ্রোহী সাংসদদের তালিরা প্রকাশিত হল, তখন দেখা গেল তাতে রয়েছে। ঘাটালের সাংসদের নাম।

এর পরেই প্রশ্ন ওঠে- দীপক আপনি কোনদিকে? মমতা না মোদি? একদিকে সই করে মমতাকে ত্যাগ করে মোদির দলে নাম লেখাচ্ছেন! কারণ, তৃণমূল সাংসদদের ব্লক বলছে, তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন। অন্যদিকে ক্যামেরার বুম ধরলেই দেব বলছেন, আমি দিদির সঙ্গে। কোনটা ঠিক কথা! দু’দলে তো থাকা যায় না! একদিকে স্টারডমের ব্যবসা বাঁচানোর লক্ষ্য, অন্যদিকে ভুলতে পারছ না মমতার পাশে থাকার সময়গুলো! বড্ড জ্বালা, তাই না!!!

spot_img

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...