Saturday, June 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

Date:

Share post:

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার অসমের জোরহাট বিমানঘাঁটিতে (Assam Plane Crash) অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ (AN-32) পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় বিমান বাহিনী জানিয়ে দিয়েছেন অসমের ওই দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ভারতীয় বিমান বাহিনী শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মৃত পাঁচ জন্য হলেন-
স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং
ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার
সার্জেন্ট জিতেন্দ্র শর্মা
অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত
অগ্নিবীরবায়ু দানিশ আলম

দেশকে গত কয়েক দশক ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে এএন-৩২ বিমানগুলি। যা ‘ওয়ার্কহর্স’ নামেও পরিচিত। সোভিয়েত জমানায় এগুলি প্রথম তৈরির সময় ভারতীয় বাহিনীর প্রয়োজনের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল। যে কোনো আবহাওয়া বা দুর্গম এলাকায় সেনাবাহিনীর প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এর জুড়ি মেলা ভার। সাড়ে সাত টন পর্যন্ত পণ্য পরিবহণ করতে পারে। বর্তমানে বায়ুসেনার হাতে অন্তত একশটি এএন-৩২ বিমান আছে। আরও পড়ুন: নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...