Saturday, June 13, 2026

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

Date:

Share post:

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে না কি এবার দেশের নিয়মই বদলে ফেলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। ভারতের নাগরিক হলেই আধার কার্ড তৈরির ছাড়পত্র পাবেন একজন নাগরিক। এই নিয়ম এবার বদলে যাচ্ছে অসমের জন্য। ১৮ বছর পেরিয়ে গেলে আর কেউ আধার কার্ডের জন্য আবেদনই করতে পারবেন না অসমে, ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর।

হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সি কেউ আর আগের মতো সরাসরি আধার কেন্দ্রে গিয়ে সাধারণ প্রক্রিয়ায় নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। প্রাপ্তবয়স্কদের আধার তৈরির ক্ষেত্রে এবার থেকে আরও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা হবে, যাতে কোনও অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগের অপব্যবহার করতে না পারে। আরও পড়ুন: সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

নতুন নিয়ম অনুযায়ী, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি আধারের জন্য আবেদন করলে সেই আবেদন সরাসরি গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবেন। সেই প্রস্তাব পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ, আধার কার্ড ইস্যুর ক্ষেত্রে শেষ কথা বলবে রাজ্য প্রশাসন। তবে এই নিয়মে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং চা বাগান এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। এই তিন শ্রেণির মানুষ আগামী মার্চ, ২০২৭ পর্যন্ত আগের নিয়ম মেনেই আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Chief Minister Himanta Biswa Sarma) দাবি, দীর্ঘদিন ধরেই কিছু অবৈধ অনুপ্রবেশকারী ভুয়ো বা অসত্য তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা করছে। সেই সুযোগ বন্ধ করতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, অনেক জেলায় ১০০ শতাংশ মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে। আবার কোথাও ১০০ শতাংশের বেশি হয়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ডের সুবিধা না পেতে পারে, তা বন্ধ করতেই এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে বৈধ নাগরিক হলেও ১৮ বছর পেরিয়ে গেলে আর আধার কার্ড তৈরি করার সুবিধা বা বদলের সুবিধা পাওয়া যাবে না অসমে।

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...