Saturday, June 13, 2026

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

Date:

Share post:

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নিজেদের বাড়িতেও স্মার্ট মিটার বসাতে হবে। সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। সেই সুরে সুর মিলিয়েছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষও Bhaskar Ghosh)। সপ্তাহ দুয়েক আগেই নবান্নে বসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা ভাস্কর সোশ্যাল মিডিয়া পোস্টে নিশানা করেছেন রাজ্য সরকারকে (State Government)।

গত ৩ জুন নবান্নের তরফে রাজ্যের সমস্ত সরকারি অফিসে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকার রেশ কাটতে না কাটতেই এবার তা গিয়ে পৌঁছাল সরকারি কর্মচারীদের বাড়িতে। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, শিক্ষক ও সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। নবান্ন (Nabanna) থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বিভাগের প্রধান, পুলিশের ডিআইজি/ডিজি, ডিভিশনাল কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলাশাসকদের। তাঁদের স্পষ্ট জানানো হয়েছে, এই বার্তা যেন দ্রুত সমস্ত স্তরের সরকারি কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির (Notice) বিরোধিতা আগেই করা হয়েছিল। এবার এই বিষয়ে সরব হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের প্রতিনিধিরা।

নিজের ফেসবুক পেজে ভাস্কর লেখেন, “কর্মচারীদেরও নাগরিক অধিকার-আইন আছে। তাই হুইপ দিয়ে বাড়িতে স্মার্ট মিটার লাগাতে হবে এই নোটিফিকেশন বেআইনি। সরকার বরং অনুরোধ করুক।” নির্বাচনের আগে বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুশো ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পালন না করে এখন উল্টে সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ ভাস্কর।

এ মাসের পয়লা তারিখেই নবান্নে মহার্ঘ ভাতা থেকে শুরু করে অন্যান্য বকেয়ার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসে যৌথ মঞ্চ। ছিলেন ভাস্করও। সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন তিনি। বলেন, আগামী ২২ জুন রাজ্য বাজেটে কর্মচারীদের জন্য ‘ভালো খবর’ থাকতে পারে। শুধু প্রতীকী বা ‘চিরকুটে ডিএ’ নয়, কর্মচারীদের মর্যাদা বজায় রেখেই স্থায়ী সমাধানের পথ খুঁজতে চায় নতুন সরকার। মুখ্যমন্ত্রী বড় ইঙ্গিত দিয়েছেন বলে দাবি ভাস্কর ঘোষের। একগুচ্ছ ইতিবাচক বার্তা মিলেছে বলে দাবি করে যৌথ মঞ্চ।

কিন্তু ১২ দিন যেতে না যেতেই নতুন সরকারের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করলেন যৌথ মঞ্চের নেতা। তাহলে কি মধুচন্দ্রিমা শেষ হয়ে যাচ্ছে? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন- নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...