Sunday, June 14, 2026

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন। তাঁদের লোকসভায় ভবিষ্যৎ কি তা আইনি প্রশ্নও উঠেছে। তারই মধ্যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) মন্তব্যে চাঞ্চল্য। বিদ্রোহীদের (rebel MPs) বিজেপি নেবে না বলে দাবি শান্তনুর। অন্যদিকে, দিল্লিতে যেভাবে লোকসভার সাংসদরা (Loksabha TMC MP) রাজ্যসভার সাংসদদের (Rajyasabha MP) থেকে যে বিরোধী পথ অনুসরণ করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) সঙ্গে বৈঠকে বসেন রেবেল তৃণমূল সাংসদরা। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা থাকলেও পরে তা বাতিল হয়। তবে বৈঠকের আগে এই সাংসদদের নেতৃত্ব দেওয়া কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, রেবেল তৃণমূল সাংসদদের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২-ও হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, স্পিকারের কাছে আলাদা ব্লক তৈরির করার যে দাবি তুলছেন রেবেল সাংসদরা, তাতে তাঁরা কী বিজেপির পক্ষে যাচ্ছেন? কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বা শতাব্দী রায়ের মতো সাংসদরা এনডিএ-কে (NDA) সমর্থনের কথা জানালেও সরাসরি বিজেপি ও নরেন্দ্র মোদিকেই সমর্থন করছেন কি না তাঁরা এখনও স্পষ্ট নয়।

এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে নতুনভাবে অবস্থান স্পষ্ট করলেন দেশের মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তিনি দাবি করেন, এরা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিজেপি এখন কাউকে যোগ দেওয়াচ্ছে না। ফলে এদের সেই আশা পূরণ হবে না। আদতে শান্তনু ঠাকুর বিধানসভা নির্বাচনের আগে থেকে যা যা বলেছেন তা মিলে গিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া থেকে মতুয়া ভোটারদের নিয়ে বিজেপির সব পরিকল্পনাই কার্যত ফাঁস হয়েছে শান্তনুর মুখ দিয়ে। এবারও তিনিই বিজেপি শিবিরের গোপণ কথা ফাঁস করলেন কি না, প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

কাকলি ঘোষ দস্তিদার নতুন করে তাঁর সমর্থনে তৃণমূল সাংসদদের যুক্ত হওয়ার দাবি জানালেও আদতে তাঁদের পরস্পরবিরোধী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, রাজ্যসভায় যাঁরা প্রশ্ন তুলেছেন তাঁরা পদত্যাগ করেছেন। জহর সরকার প্রথম দেখিয়ে দিয়েছেন আমার মতে মিলছে না আমি ইস্তফা দিলাম। সুখেন্দু শেখর রায় দেরিতে হলেও ইস্তফা দিয়েছেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। আর লোকসভার ক্ষেত্রে আঁকড়ে থাকো। বিদ্রোহের (rebel MPs) আবার আলাদা আলাদা মডেল হয় না কি? রাজ্যসভায় ইস্তফা আর লোকসভা আঁকড়ে থাকো? কারা আঁকড়ে থাকছেন? যাঁরা কিন্তু কেউ নির্দল নন। যাঁরা মানুষের ভোটে জিতেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের হয়ে ভোট করেছেন। যাঁরা ভোট দিয়েছেন তাঁরা বিজেপির বিরোধিতায় ভোট দিয়েছেন। আর যাচ্ছেন এখন বিজেপি ঘেঁষা বন্ধু হয়ে। বকলমে বিজেপিকে নরেন্দ্র মোদিকে নেতা মেনে। এটা তো তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...