Sunday, June 14, 2026

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

Date:

Share post:

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং সেন্টারে ভাঙচুরের ঘটনায় প্রিন্সেরও নাম জড়ায় এবং রৌশন বর্তমানে জেলে। জানা যাচ্ছে, ৬ জন বন্ধুর সঙ্গে নেপালে ছিলেন প্রিন্স। সেখানেই গতকাল রাতে রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছে মৃত্যুর সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন প্রিন্স। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। আরও পড়ুন: লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

প্রসঙ্গত, পাটনায় খান স্যার এবং আনন্দ স্যারের কোচিং সেন্টারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। আগেও একাধিক বার ঝামেলা হয় তাঁদের মধ্যে। ২০২১ সালেও খান স্যারের কোটিং সেন্টারে হামলার ঘটনায় আনন্দ স্যারের কোচিং সেন্টারের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। আশ্চর্যজনক ভাবে সেই সময়েও হামলার অভিযোগে নাম জড়ায় প্রিন্সের। কিন্তু আনন্দ স্যারের কোচিং সেন্টারের তরফেও খান স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। চলতি বছরের ২ জুন দুই কোচিং সেন্টার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। গুলিও চলে সেখানে। আনন্দ স্যার গ্রেফতার হয়েছেন। দুই নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয় এই ঘটনায়। এদিকে খান স্যারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পরে তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...