FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

Date:

Share post:

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে পারবেন কিনা সেচাই এখন সব থেকে বড় প্রশ্ন নীল সাদা ভক্তদের। তবে সুখবর মেসি ফ্যানদের জন্য। বিশ্বকাপ অভিযান শুরুর আগে পুরো দমে অনুশীলন করছেন নীল সাদার রাজপুত্র।

বিশ্বকাপের আগে ৬ জুন হন্ডুরাসের বিরুদ্ধে আর্জেন্তিনার প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মেসি। ম্যাচের আগে ওয়ার্ম-আপ করলেও শেষ পর্যন্ত তাঁকে বিশ্রাম দেওয়া হয়। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তাঁকে মাঠে নামানো হয়নি। সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছিল আর্জেন্তিনা শিবিরে। শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমে গোল করেছিলেন। দৌড়, পেনাল্টি অনুশীলন থেকে শুরু করে ম্যাচের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতি— সব কিছুতেই মেসি আছেন স্বমহিমায়। ফলে মেসিকে নিয়ে আশা বাড়ছে আলজেরিয়া ম্যাচের আগে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবার ফিফা বিশ্বকাপে নিজের কেরিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ২০২২ সালের ঐতিহাসিক সাফল্যের চার বছর পর আবারও তাঁকে দেখতে মুখিয়ে আছে বিশ্ব।

এদিকে মাঠের বাইরে মেজাজ হারালেন মেসি। রবিবার ভোরে একটি স্টেডিয়ামের ভিতরে চলছিল মেসিদের ফোটোশুট। সেখানে খুব উচ্চস্বরে গান চলছিল। ফটোশুটের সময় উচ্চগ্রামের ওই গানের আওয়াজে বিরক্ত হন মেসি। শান্ত স্বভাবের মেসি বরাবরই একটু কম কথা বলেন। কিন্তু এদিন বিরক্তি গোপন করলেন না তিনি। সাফ বলে দিলেন, ‘গানটা একটু বেশিই জোরে বাজছে না।’ তার পরে অবশ্য গানের আওয়াজ কমানো হয়। ফটোশুট চালু রাখেন মেসিরা।

spot_img

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...