Monday, June 15, 2026

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

Date:

Share post:

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Ray)। সম্প্রতি সুমিতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছে। সেই তদন্তে ইতিমধ্যেই সুমিত রায়ের খোঁজ শুরু করেছে পুলিশ (Police)।

সোমবার সকালে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর মক্কেল সুমিতের আগাম জামিনের আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় (Sabyasachi Banerjee)। বিচারপতি মামলা দায়ের করে আসার নির্দেশ দিয়েছেন। তবে জরুরি শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি।
আরও খবরইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক জেলবন্দি সুজয় হাজরা (Sujay Hazra)। অভিযোগ, বিধানসভার ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন তিনি। পাশাপাশি শালবনিতে একটি জমি দুর্নীতি মামলাতেও সুমিতের (Sumit Ray) নাম জড়িয়েছে। এসব অভিযোগে শনিবার ভোরে সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ারের লোকেশন ধরেই সেখানে পৌঁছন তদন্তকারীরা। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও অভিযুক্তকে পাওয়া যায়নি। দু’দিন পরও অধরা সুমিত। এই পরিস্থিতিতে এবার হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক।

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...