Tuesday, June 16, 2026

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে জিটিএ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি দেন শুভেন্দু। পাহাড়ে দ্রুত শিক্ষক ও পুলিশে নিয়োগ বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর। তাঁর প্রতিশ্রুতি, ”পাহাড়ে সব বন্ধ চা-বাগান খুলবে।”

এদিন পাহাড়ে ‘জনকল্যাণ শিবিরে’ যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই শিক্ষক নিয়োগে GTA-এর দুর্নীতি নিয়ে তোপ দাগেন তিনি। জানান, সমস্ত দুর্নীতির তদন্ত হবে। ইতিমধ্যেই জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দুর কথায়, ”না খাউঙ্গা, না খানে দুঙ্গা”।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ঘোষণা করেন, দ্রুত পাহাড়ে নিয়োগ শুরু হবে। বলেন, ”আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে বড়সড় নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে শিক্ষক পদেও। আর তা সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে।” আদের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ”কিন্তু আমি এখানে পর্যটক হিসাবে আসিনি। কাজ করতে এসেছি।”

গত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধারাবাহিক ভালো ফল করেছে বিজেপি (BJP)। এদিন সেই কথা উল্লেখ করেন শুভেন্দু বলেন, ”২০০৯ সাল থেকে বার বার পাহাড়ে পদ্ম ফুটেছে।” এর পরেই মুখ্যমন্ত্রীর আশ্বাস কথায়, ”পাহাড়ে উন্নয়নের রোডম্যাপ তৈরি করবে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তাহারে যা যা ছিল, তা পূরণ হবে।” কালিম্পঙে মেডিক্যাল কলেজ খোলা থেকে পাহাড়ে বন্ধ চাবাগান খোলার প্রতিশ্রুতি দেন শুভেন্দু।

গোর্খাদের বিরুদ্ধে আগের সরকারের দেওয়া ‘মিথ্যা মামলা’ তুলে নেওয়া হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। ধারাবাহিকভাবে উত্তরবঙ্গে জয় পেয়ে আশা বিজেপি যে ক্ষমতায় এসে পাহাড়কে বিশেষ গুরুত্ব দেবে- এদিন তার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...