নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

Date:

Share post:

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলেকশন পিটিশন দায়ের করলেন। সেই মামলা দায়ের করতেই হাইকোর্টে যান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের পর ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। এই নিয়ে দ্বিতীয়বার ফের ভোটের ফল নিয়ে আইনি পথে হাঁটলেন দলনেত্রী। আরও পড়ুন: আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে কেন্দ্রে ফের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এবারও কারচুপি করে ভোটে জিতেছেন শুভেন্দু এমন অভিযোগ আগেই তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গণনায় ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ফের ইলেকশন পিটিশন দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...