Saturday, June 20, 2026

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

Date:

Share post:

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল। নিউ আলিপুরের সুরুচি সংঘকে (Suruchi Sangha) জমি ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ (Notice) পাঠিয়েছে ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India)। ক্লাবের ব্যবহৃত ওই ২১ কাঠা জমি তাদের সম্পত্তি। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে তাদের মালিকানাধীন জমির উপর সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো হয়ে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও জমি ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ। সেই কারণেই এবার নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে সুরুচি সংঘ অন্যতম জনপ্রিয় নাম। বহু বছর ধরে এই ক্লাবের সঙ্গে অরূপ বিশ্বাস (Arup Biswas) ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) নাম জড়িয়ে রয়েছে। তবে গত কয়েকদিনে একের পর এক বিতর্কের কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে সুরুচি সংঘ। সেই পরিস্থিতির মধ্যেই এবার জমির মালিকানা নিয়ে এলআইসির নোটিশ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...