Sunday, June 21, 2026

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

Date:

Share post:

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema) মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা আবেগ। তার উপর পরিচিত নাম, একঝাঁক নতুন প্রশ্ন এবং রহস্যে মোড়া গল্প সব মিলিয়ে ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে ‘কাতুকুতু বুড়ো’। পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। নির্মাতাদের দাবি, নাম শুনে শৈশবের স্মৃতি ফিরে এলেও সিনেমার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় থাকছে রহস্য ও থ্রিলারের (Thriller) ছোঁয়া। পাশাপাশি এই ছবির মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে পরিচালক (Director) হিসেবে নতুন যাত্রা শুরু করছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujan Gangopadhyay)।

কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Kaushik & Churni Ganguly) ছেলে পরিচালক উজান। ফলে চলচ্চিত্র পরিবারে বেড়ে উঠা উজান এর আগেও অভিনয়, চিত্রনাট্য রচনা এবং ডিজিটাল কনটেন্ট (Digital content) তৈরির মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এমনকি ওটিটি প্লাটফর্ম (OTT Platform) অ্যানিমেটেড সিরিজ (Animated series) ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। তবে বাংলা পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় এটাই তাঁর প্রথম পদক্ষেপ। তবে তিনি শুধু এই সিনেমার পরিচালকই নন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাপূর্ণা ভট্টাচার্য সহ আরও একাধিক শিল্পী।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

তবে এই সিনেমার অন্যতম কেন্দ্রবিন্দু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) । বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত এই অভিনেতার অকালপ্রয়াণের পর তাঁর অনুরাগীদের কাছে সিনেমাটি বিশেষ গুরুত্বের। বড়পর্দায় তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ হিসেবে ‘কাতুকুতু বুড়ো’ ইতিমধ্যেই আলাদা আগ্রহ ও আবেগ তৈরি করেছে দর্শকদের মধ্যে। ফলে সিনেমার গল্পের পাশাপাশি রাহুলকে ঘিরেও আবেগের একটি বড় জায়গা তৈরি হয়েছে।

শ্যুটিং চলাকালীন দুর্ঘটনারও মুখোমুখি হতে হয় পরিচালককে। একটি দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান এবং লিগামেন্ট (Ligament) ছিঁড়ে যায়। কিন্তু তার মধ্যেও কাজ করে গেছেন তিনি। ফলে সব অপেক্ষার শেষে আগামী ২৪ জুলাই বড়পর্দায় আসছে ‘কাতুকুতু বুড়ো’।

 

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...