Sunday, June 21, 2026

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

Date:

Share post:

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস লিক (Ammonia Gas Leak) করে এই ঘটনা ঘটেছে বলে খবর। এছাড়াও, কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়।

জানা গিয়েছে, তিরুভাল্লু জেলার পেরিয়াপালায়ম এলাকার কাছে ওই বেসরকারি সি-ফুড প্রসেসিং ইউনিট থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। খুব দ্রুত ওই গ্যাস গোটা কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিক হতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত একটি এনডিআরএফ (NDRF) দল মোতায়েন করা হয়। ৪৪ জন শ্রমিকের মধ্যে নয়জনকে রাজীব গান্ধী সরকারি হাসপাতালে এবং সাতজনকে গুরুতর অবস্থায় সরকারি স্ট্যানলি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। বাকি কর্মীদের রেড হিলসের ভেঙ্কটেশ্বর হাসপাতাল এবং মাঞ্জাকারানাইয়ের ভেলস হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

প্রসঙ্গত, শিল্পাঞ্চল বা ফুড প্রসেসিং ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা এই প্রথম নয়। আগেও তামিলনাড়ুর অনেক শিল্প ইউনিটে এমন দুর্ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনায় কারখানাগুলিতে নিরাপত্তা বিধি আরও কঠোর করার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তিরুভাল্লু জেলার একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা এই ঘটনায় জানিয়েছেন যে, পিটার অ্যান্ড পল সিফুড এক্সপোর্ট কোম্পানি’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও রফতানির কাজে নিয়োজিত। রবিবার গ্যাস ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ফলে শ্রমিকরা শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। এঁদের অধিকাংশই উত্তর ভারত থেকে আসা পরিযায়ী শ্রমিক।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...