Monday, June 22, 2026

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

Date:

Share post:

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা হল ক্রীড়াক্ষেত্রেও(Sports Sector) । রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তারই প্রতিফলন দেখা গেল বাজেট বইয়ের পাতায়।

রাজ্যে ক্রীড়াক্ষেত্রে মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ৪৯০.৫৪ কোটি টাকা। রাজ্যে ক্ষমতায় আসার পরই খেলাধুলায় পরিকাঠামো উন্নতি করার কথা ঘোষণা করা হয়েছিল।

রাজ্যে নতুন স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি হবে।এর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে নতুন একটা স্টেডিয়াম হবে এবং একটি ইনডোর স্টে়ডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দা করা হয়েছে। ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম শুরু হবে। তার জন্য ৫ কোটি টাকা খরচ করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। ১০০টি মিনি স্টেডিয়াম তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জাতীয় স্তরের ক্রীড়ায় অংশ নেওয়া প্রতিটি ক্লাবকে ১ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। আন্তর্জাতিক স্তরে পদকজয়ী অ্যাথলিটদের আর্থিক পুরস্কার বিপুল অঙ্কের করা হয়েছে। এর জন্য ৫০ কোটি টাকা তহবিল করা হয়েছে। তাদের ডিএসপি পদে চাকরি দেওয়া হবে।

দীর্ঘদিন জাতীয় গেমস হয়নি বাংলায়। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, এবার জাতীয় গেমস বাংলায় হবে, যদিও এই বিষয়ে বাজেটে কোনও আলোকপাত করা হয়নি। জাতীয় গেমস আয়োজন করার লক্ষ্যে কোনও বাড়তি বাজেট (West Bengal Budget) বা পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করেননি ক্রীড়ামন্ত্রী।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...