দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

Date:

Share post:

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগ। সোমবার ইরানের বিচারবিভাগের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দেশদ্রোহী সন্দেহে শত শত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই।

গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর ৫০ হাজারের বেশি গ্রেফতার হয়েছিল। ভিন্নমতাদর্শীদের উপর ভয়ঙ্কর দমন-পীড়ন চালায় সেখানকার প্রশাসন। এই পরিস্থিতির মাঝে তেহরানের দাবি, ইরানের এমন বহু নাগরিককে গ্রেফতার করা হয়েছে যারা যুদ্ধের চরম পর্যায়ে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় সাহায্য করেছিল। আরও পড়ুন: শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

এদিকে ইরানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে বলা হয়েছে, তথাকথিত যুদ্ধপরিস্থিতির আড়ালে বেলাগাম গ্রেফতারি, ভুয়ো বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে ভিন্নমতাদর্শীদের এভাবেই দমন করা হচ্ছে। পাশাপাশি নরওয়ের এক মানবাধিকার সংগঠনের দাবি, চলতি বছরের শুরু থেকে ৮ জুন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪০ জন বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

অন্যদিকে হরমুজ ধরে জাহাজ চলাচল বাড়ল, তবে তা আগের মতো নয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জাহাজ চলাচলের উপর নজর রাখা সংস্থা ‘মেরিনট্রাফিক ডেটা’-র তথ্য বিশ্লেষণ করে সোমবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় (রবিবার থেকে সোমবার পর্যন্ত) হরমুজ় ধরে আসা-যাওয়া করেছে প্রায় দুই ডজন জাহাজ। কিছু জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ় পেরিয়ে বেরিয়েছে। কিছু জাহাজ হরমুজ় অতিক্রম করে পারস্য উপসাগরে ঢুকেছে।

spot_img

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...