টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

Date:

Share post:

নিট পরীক্ষার ‘রিটেস্ট’ পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর (TET) প্রশ্ন। মহারাষ্ট্রে অভিযোগ উঠেছে আগামী রবিবার, ২৮ জুন ওই পরীক্ষার আয়োজন করা হয়েছিল কিন্তু তার মধ্যেই ফাঁস হয়ে গেল প্রশ্ন। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজামিনেশন-এর তরফে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পরই পর্ষদের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে শিক্ষা দফতরের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু পরীক্ষা বাতিল হলে রবিবারের পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, সেটাও জানা যায়নি। ভিওয়ান্দি পুলিশ ঠানে থেকে প্রশ্নফাঁস সংক্রান্ত নথি উদ্ধার করেছে বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি করতে গিয়ে পুলিশ প্রশ্নপত্র উদ্ধার করে। সেটা টেট-এরই প্রশ্নপত্র কিনা, যাচাই করে পর্ষদের তরফে প্রশ্নফাঁসের কথা জানানো হয়। পুলিশের তরফে কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

আপাতত পরীক্ষা সংক্রান্ত বিষয় জানতে পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেখানেই পরীক্ষার সূচি এবং অন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই প্রথম না, এর আগে ২০১৬-এও হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। সেবারও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে এবং বাতিল করা হয় পরীক্ষা। নতুন করে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তবে বারংবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়ে যাওয়ায় ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। তবে এই বিষয় নিয়ে শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হলেও কেন্দ্রের তরফে কোন হেলদোল নেই।

spot_img

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...