আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী,উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বিহার থেকে রাজস্থান পর্যন্ত অক্ষরেখার বিস্তৃতি দেখা যাচ্ছে। ফলে এখনই দুর্যোগ কমার সম্ভাবনা নেই।রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা, থাকছে বজ্রপাতের আশঙ্কাও।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।দার্জিলিং সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে। আগামী তিনদিন পার্বত্য এলাকায় ধস নামতে পারে।দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আজ‌ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে।

 

spot_img

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...