Saturday, June 27, 2026

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি (Tarakeswar Chakraborty)। পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন সার্ভে পার্ক থানায় তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ দুটি এফআইআর (FIR) রুজু করে।

১০৫ নম্বর এফআইআরে শ্লীলতাহানির অভিযোগ ছিল। এই মামলায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এক মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগ, শ্লীলতাহানি, অনধিকার প্রবেশ, কাজে বাধা দেওয়া, মারধর, সম্পত্তির ক্ষতি, চুরি এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। ১০৬ নম্বর এফআইআরে তোলাবাজির অভিযোগে, দ্বিতীয় এফআইআরটিতে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। আরও পড়ুন: টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

পুলিশ জানিয়েছে, ধৃত প্রাক্তন কাউন্সিলরকে শনিবারই আদালতে হাজির করা হবে। ঘটনার গভীরে পৌঁছাতে এবং জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলে জানা গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল ও পুরবোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও জোরজুলুমের অভিযোগে আইনি পদক্ষেপ করছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হলো ১০৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা তারকেশ্বর চক্রবর্তীর নাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...