Monday, April 13, 2026

জিআরএসই-র সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্যের, এবার গঙ্গার বুকে চলবে পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল

Date:

Share post:

কেন্দ্রের অধীন জাহাজ নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই রাজ্য সরকারের জন্য পরিবেশ বান্ধব জলযান নির্মাণ করবে। এই মর্মে জিআরএসই-র সঙ্গে রাজ্যের পরিবহন দফতরের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। জিআরএসই ১৩টি পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল নির্মাণ করে রাজ্য সরকারের হাতে তুলে দেবে।

জানা গিয়েছে ব্যাটারি চালিত এই ভেসেলে পরিবেশ দূষণ অনেকাংশেই কম হবে। ১৩টির মধ্যে ৬টি ভেসেল ৩০মিটার লম্বা এবং প্রায় ১০ মিটার চওড়া হবে। সেখানে ২০০জন যাত্রী চলাচল করতে পারবে এবং দু’টি ডেক থাকবে। এর মধ্যে একটি ডেক শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এই ছটি ভেসেল নির্মাণে প্রায় ১২৬কোটি টাকা খরচ হবে। বাকি সাতটি ভেসেলে ১০০জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে এবং সেগুলি ২৫মিটার লম্বা ও ৮মিটার চওড়া হবে। এগুলি নির্মাণে প্রায় ১০০কোটি টাকা খরচ হবে। ভেসেলগুলি যেকোনো আবহাওয়ায় চলতে সক্ষম বলে জিআরএসই সূত্রে জানা গেছে।

পরিবহন দফতর সূত্রে জানা গেছে কলকাতা ও হাওড়ার ব্যস্ত রোড গুলিতেই এই পরিবেশবান্ধব ভেসেল চলবে। যেই যেই ফেরিঘাট থেকে ভেসেল গুলি ছাড়বে সেখানেই চার্জিং স্টেশন তৈরি করা হবে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এই চার্জিং স্টেশনও তৈরি করবে। প্রথমে কলকাতার বাবুঘাট থেকে হাওড়ার মধ্যে এই ভেসেল পরিষেবা চালু করা হবে। পরবর্তীতে দক্ষিণেশ্বর বেলুড়তেও এই পরিষেবা চালু করা হবে বলে দফতর সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন- বড়সড় রদবদল রাজ্য – কলকাতা পুলিশে, ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদ থেকে সরলেন মুরলীধর শর্মা

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...