Monday, April 6, 2026

আরজি করে বিপত্তি! ভাঙল সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং

Date:

Share post:

বৃহস্পতিবার হঠাৎ করে আরজি কর হাসপাতালের সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং ভেঙে পড়ে। সেই সময় ওটিতে কেউ না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। চিকিৎসকরা যদিও জানায় ওটির দুরবস্থা নিয়ে আগেই কর্তৃপক্ষকে জানানো হয় তাদের পক্ষ থেকে। বৃহস্পতিবার ওটিতে ঢুকে হাসপাতালের কর্মীরা দেখেন অনেকটা জায়গা জুড়ে ফলস সিলিং ভেঙে মাটিতে পড়ে রয়েছে। ওটি বন্ধ থাকা অবস্থায় এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। সার্জারি বিল্ডিংয়ের এই ৩ নম্বর ওটিতে মাইক্রোসার্জারি হত।

তবে আগামিকাল শুক্রবার ও শনিবার বেশ কিছু অস্ত্রোপচার পরিকল্পনা করা রয়েছে। সেই অস্ত্রোপচারগুলিকরা যাবে কি না সেই নিয়ে এখন রীতিমত সংশয়ে রয়েছেন চিকিৎসকেরা ও রোগীর পরিবারের সকলে। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে জানা যায় এই নিয়ে অভিযোগ জানানো হলে সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হয়েছিল। মাঝে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার ফলে কাজ স্থগিত থাকে। এখন শুধুমাত্র কাজ শুরুর অপেক্ষা।

আরও পড়ুন- অর্থাভাবে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোতে অসুস্থ স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রৌঢ়

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...