Friday, June 26, 2026

আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর: দিন ঘোষণা বাইডেনের

Date:

Share post:

পরাজয় স্বীকার করে নিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। দেশের জনগণের রায় মেনে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বার্তা দিলেন। সেই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত বলেও ঘোষণা করলেন তিনি।

ডেমোক্রাটদের পরাজয়ের পরেই সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রপতি তথা প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। দেশের মানুষ উত্তরসূরি হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বেছে নেওয়ার পরে সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনও (Joe Biden) হ্যারিসের মতই সমর্থকদের পরাজয় মেনে নিয়ে উত্তাপ কমানোর বার্তা দিলেন। তিনি বলেন, “দেশ একজনকে বা অন্যজনকে বেছে নেয়। দেশ যা পছন্দ করে নিয়েছে তা আমরা মেনে নিলাম। আমি আগেও বলেছি আমরা শুধুমাত্র জয়ী হলেই দেশকে ভালোবাসি না।”

সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর (peaceful transition) হবে। তিনি অসামান্য কর্মী, সমর্থক, মন্ত্রিসভার সদস্যদের চার বছর ধরে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মেয়াদকালকে তিনি ঐতিহাসিক বলেও উল্লেখ করেন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...