Wednesday, April 8, 2026

রাজভবনে নিজের হাতে নিজের মূর্তি উন্মোচন করে হাসির খোরাক ‘আপনভোলা’ রাজ্যপাল

Date:

Share post:

আপনভোলা রাজ্যপাল, নিজেকে নিয়েই ব্যস্ত! বাংলার রাজ্যপাল হিসেবে দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজভবনে বসালেন নিজের মূর্তি। নিজ হাতেই হাসিমুখে নিজের মূর্তি উদ্বোধন করলেন সিভি আনন্দ বোস। যে দল তাঁকে রাজ্যপাল করে বাংলায় পাঠিয়েছে, সেই দলের সর্বোচ্চ নেতা জীবদ্দশায় নিজের নামে ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছিলেন। এবার সেই রাস্তাতেই হেঁটে নিজেকে হাসির খোরাক বানালেন বোস।

কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে ‘জটায়ু’ বলে ব্যাঙ্গ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন। ২০২২ সালের নভেম্বরে রাজ্যপাল হয়ে বাংলায় এসেছিলেন সিভি বোস। শনিবার সেই দিনটির দুই বছর পূর্ণ হল। তাই এদিন রাজভবনে বৃক্ষরোপণ, চিত্র প্রদর্শনী-সহ একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। কিন্তু এর মধ্যে রাজভবনের অন্দরে রাজ্যপাল সিভি বোসের আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরেই হাসির রোল উঠেছে সর্বত্র। প্রশ্ন উঠছে, মেয়াদ শেষে যখন বোস বিদায় নেবেন, তখন এই মূর্তির কী হবে? উল্লেখ্য, এই প্রথম বাংলার কোনও রাজ্যপাল রাজভবনে নিজের মূর্তি বসানোর ঔদ্ধত্য দেখালেন।

আরও পড়ুন- সিলেবাস বহির্ভূত বিতর্কিত প্রশ্ন নয় টেস্টে! প্রধান শিক্ষকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি সংসদের

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...