Sunday, May 31, 2026

জমিয়ে শীতের আমেজ রাজ্যে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

Date:

Share post:

জমিয়ে শীতের আমেজ রাজ্যে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ। রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি বাড়িয়ে এগোচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে।সোমবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয়।
তবে অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।মরসুমে প্রথম কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা আরো কমলো। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ;মনোরম আবহাওয়া। সকাল ও রাতে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...