Thursday, June 25, 2026

স্বস্তি যাত্রীদের! বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া

Date:

Share post:

স্বস্তিতে যাত্রীরা। এখনই বাড়ছে না কলকাতার শেষ মেট্রোর (Kolkata Metro) ভাড়া। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া বাড়ানো না হলেও পরে ‘সারচার্জ’ কার্যকর করা হবে।

আরও পড়ুন- ১৫০ ফুট গভীর কুয়োয় ৩০ ঘণ্টা আটকে শিশু! চলছে উদ্ধার কাজ

মেট্রো কর্তৃপক্ষ একাধিকবার জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো (Kolkata Metro)। শেষ মেট্রোয় আশানুরূপ যাত্রী না হওয়ায় এই পরিষেবা চালাতে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই ১০ টাকা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১০ ডিসেম্বর থেকে। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে সরে এল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আজ থেকে বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...