Saturday, June 13, 2026

মহা-মুখ্যমন্ত্রী জট: দুই পর্যবেক্ষণ নিয়োগ বিজেপির! ফের বৈঠক বাতিল শিণ্ডের

Date:

Share post:

মহাযুতী পরিবারে কোনও সমস্যা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) প্রকাশ্যে ঘোষণা করেছেন বিজেপির সব সিদ্ধান্তে তাঁর সমর্থন থাকছে। তারপরেও মহারাষ্ট্রের নির্বাচনে বিপুল জয় পাওয়া বিজেপি হঠাৎ মহারাষ্ট্রের (Maharashtra) জন্য নির্বাচনের পরে নিয়োগ করল দুই পর্যবেক্ষক (observer)। বিস্ময়ের এখানেই শেষ নয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ডাকা দ্বিতীয় বৈঠক বাতিল হল শিণ্ডের জন্য। আর বৈঠক বাতিল হতেই দিল্লিতে উড়ে গেলেন অন্যতম জোট সদস্য এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)।

একই সঙ্গে নির্বাচন হওয়া ঝাড়খণ্ডে (Jharkhand) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট এখনও ঘোষণাই করতে পারলেন না কে হবেন মুখ্যমন্ত্রী। অথচ বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করে দিয়েছেন ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ (oath taking)। তারপরেও সোমবার জোটের বৈঠক ডাকা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠক বাতিল করলেন একনাথ শিণ্ডে। আগের বৈঠকও শিণ্ডে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য বাতিল হয়ে গিয়েছিল। যদিও এরমধ্যে ফের চাঞ্চল্য তৈরি হয় শিণ্ডের বক্তব্যে। স্থানীয় সূত্রে দাবি, তিনি আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন, চায় রাজ্য়ের মানুষ, দাবি করেছেন শিণ্ডে।

এই পরিস্থিতিতে সোমবারই মহারাষ্ট্রের জন্য পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে (Vijay Rupani) নিয়োগ করে বিজেপি। এখানেই রাজনীতিকদের প্রশ্ন নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কেন পর্যবেক্ষক নিয়োগ। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে কে, সেই জট কাটাতেই মধ্যস্থতায় এই পর্যবেক্ষক নিয়োগ। যদিও বিজেপির এই ঘোষণার পরেও বৈঠকে যোগ দেওয়ার পথে গেলেন না শিণ্ডে। অন্যদিকে বৈঠক বাতিল হতেই দিল্লি উড়ে গেলেন অজিত পাওয়ার। মাঝে মাত্র দুইদিনে জট খুলে মুখ্যমন্ত্রী স্থির করে শপথ গ্রহণ মহারাষ্ট্রে কতটা সম্ভব, এখন উঠছে প্রশ্ন।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...