Saturday, April 4, 2026

ফের বাংলা ভাগের চক্রান্ত! কোচবিহারকে আলাদা করার দাবিতে রেল অবরোধে দুর্ভোগ

Date:

Share post:

ফের বাংলা ভাগের চক্রান্ত! দাবি কোচবিহারকে (Cooch behar) পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। এই দাবি নিয়েই বুধবার ভোর থেকে অসম-বাংলা সীমানার জোরাই স্টেশনে রেল অবরোধ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। এর ফল ভুগতে হচ্ছে ট্রেনের যাত্রীদের। উত্তরের ৪ জেলায় একাধিক ট্রেন আটকে রয়েছে অবরোধের জেরে।

যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। শিলিগুড়ি থেকে অসম গামী ট্রেনগুলি আটকে রয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে বন্দে ভারতের যাত্রপথ। এদিকে আগাম সতর্কতা নিয়েই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

আরও পড়ুন- ওয়েটিং লিস্টে থাকা ২৬০০ প্রার্থীর কাউন্সেলিং আগামী সপ্তাহেই! বিজ্ঞপ্তি SSC-র

১১ ডিসেম্বর বাতিল হয়েছে, ২২২২৭ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ও ২২২২৮ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস, আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি। কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম-গোলকগঞ্জ-নিউ কোচবিহার-আলিপুরদুয়ার জংশন দিয়ে ঘুরিয়ে চালানো হবে।

গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, ‘ভারতভুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি চলবে।’ এই কর্মসূচির জেরে জোরাই রেল স্টেশনে মোতায়েন রয়েছে পর্যাপ্ত রেল পুলিশ। স্টেশনের বাইরে রয়েছেন বক্সিরহাট থানার পুলিশ কর্মীরা।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...