Tuesday, June 23, 2026

গাব্বায় তৃতীয় দিনও বৃষ্টি, বাকি দু’দিন কি ব্রিসবেনে রয়েছে বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া ?

Date:

Share post:

শনিবার থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে কার্যত ব্যাকফুটে টিম ইন্ডিয়া। আর এরই মধ্যে গাব্বায় বৃষ্টি। গাব্বা টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভার। দ্বিতীয় দিন ম্যাচ হয়েছে। তৃতিয় দিন সেই বৃষ্টি। খেলা হয়েছে ৩৩.১ ওভার। অর্থাৎ, তিন দিনের অর্ধেকের বেশি সময়ই নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। এই পরিস্থিতিতে ম্যাচের ফলাফলের জন্য বাকি দু’দিন পর্যাপ্ত সময় খেলা হওয়া প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আগামি দু’দিন কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাব্বায়? কী বলছে আবহাওয়া ?

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালের কয়েক ঘণ্টা ব্রিসবেনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চতুর্থ দিনে পরের দিকে বেশি বৃষ্টি না-ও হতে পারে। মঙ্গলবার সারা দিনে ১০.১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে, আকাশের ৮৮ শতাংশ থাকবে মেঘাচ্ছন্ন। হাওয়ার গতিবেগ থাকতে পারে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে নির্দিষ্ট সময় খেলা শুরু করা নিয়ে আশঙ্কা থাকছে। এছাড়াও ৯০ ওভার খেলা হওয়াও অনিশ্চিত।

তবে এই বৃষ্টি খানিকটা পয়া ভারতের জন্য। বৃষ্টিই বাঁচাতে পারেন রোহিত শর্মাদের।

আরও পড়ুন- ব্যাট হাতে ব্যর্থ হতেই কোহলিকে বিরাট পরামর্শ গাভাস্করের, কী বললেন তিনি ?

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...