Saturday, June 27, 2026

রঞ্জিতে নজির অনশুলের, এক ইনিংসে একাই নিলেন ১০ উইকেট

Date:

Share post:

রঞ্জিট্রফিতে ফের নজির । রেকর্ড গড়লেন হরিয়ানার অনশুল কম্বোজ। রঞ্জিতে কেরালার বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হরিয়ানার পেসার। ৪৯ রান দিয়ে একাই নিলেন অনশুল। রঞ্জিট্রফিতে তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট নিলেন কোনও বোলার। এর আগে এই নজির রয়েছে প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং প্রদীপ সুন্দেরামের।

রঞ্জিট্রফিতে এক ইনিংসে প্রথম বার ১০ উইকেট নেওয়ার রেকর্ডটি বাংলার পেসার প্রেমাংশু চট্টোপাধ্যায়ের। ১৯৫৬-৫৭ মরশুমে অসমের বিরুদ্ধে এক ইনিংসে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮৫-৮৬ মরশুমে রাজস্থানের প্রদীপ সুন্দরাম বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে ৭৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর আবার সেই নজির গড়লেন হরিয়ানার অনশুল।

এছাড়াও রঞ্জিতে তৃতীয় বোলার হলেও , অনশুল ভারতীয়দের মধ্যে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন ষষ্ঠ বোলার হিসাবে। সুভাষ গুপ্ত, অনিল কুম্বলে এবং দেবাশিস মোহান্তিও ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন- সেনাবাহিনীর হানা, ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...