Saturday, June 13, 2026

ফের বঞ্চনা কেন্দ্রের! কম্পোজিট গ্রান্টে ২২ কোটি দিচ্ছে রাজ্য

Date:

Share post:

নিয়ম অনুযায়ী উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কম্পোজিট গ্রান্টের টাকা কেন্দ্র এবং রাজ্য অর্ধেকভাবে দেয়। কিন্তু এক্ষেত্রেও রাজ্যের প্রতি বঞ্চনা কেন্দ্রের। বছর এক টাকাও দেয়নি কেন্দ্র। রাজ্য সরকার তার ভাগের ২৫ শতাংশ দিচ্ছে। ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৮০০০ স্কুলের জন্য।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, কোন খাতে কিভাবে এই টাকা খরচ করতে হবে। সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকস্তরের স্কুলগুলিতে শৌচাগার ও স্কুল পরিষ্কার, পানীয় জলের সুবিধা এবং ল্যাবরেটরি উন্নয়নের জন্য আরও ১০ শতাংশ বরাদ্দ করা হবে। এছাড়াও যে সমস্ত স্কুলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে সেখানেও টাকা দেবে রাজ্য। শিক্ষক বা শিক্ষা কর্মীদের মোবাইল বিল, গাড়ির খরচ এই তালিকার বাইরে রাখা হয়েছে। স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে সংশ্লিষ্ট স্কুলে খরচের পরিমাণের হিসেব ইতিমধ্যেই ফুল পরিদর্শকদের কাছে পাঠিয়েছে বিকাশ ভবন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা ৩০ সেখানে ২৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। যেই সমস্ত স্কুলের পড়ুয়া সংখ্যা ৩০ থেকে ১০০ এর মধ্যে সে সমস্ত স্কুলকে দেওয়া হবে ৬২৫০ টাকা। ১০০ থেকে ২৫০ পড়ুয়ার সংখ্যা রয়েছে যে স্কুলে সেখানে ১২ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, ২৫০-১০০০ পড়ুয়া হলে সেই স্কুল পাবে ১৮৭৫০ টাকা। হাজারের বেশি পড়ুয়ার সংখ্যা হলে, তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।

আরও পড়ুন- CBI-এর বিরোধিতায় ডোরিনা ক্রসিংয়ে ধর্না কেন? প্রশ্ন তুলে চিকিৎসকদের যৌথ মঞ্চকে তুলোধনা কুণালের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...