Saturday, June 13, 2026

প্রকাশিত হল কলকাতা বইমেলার ম্যাসকট

Date:

Share post:

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল ৪৮ আন্তর্জাতিক কলকাতা বইমেলার ম্যাসকট, সোমবার, কলকাতার এক হোটেলে। গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে জানালেন, ২০২৫-এর ২৮ জানুয়ারি, বিকেল ৪টেয়, সল্টলেক বইমেলা প্রাঙ্গণে এবারের বইমেলা শুরু হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের বইমেলায় থাকবে প্রায় হাজার স্টল ও টেবিল। এবারের মেলা আক্ষরিক অর্থেই হতে চলেছে খোলা আকাশের নিচে। কারণ হল থাকছে না। স্টলের ভাড়াও অনেকটা কমানো হয়েছে। কারণ প্রকাশকেরা নিজেরাই স্টল বানিয়ে নেবে। গত বছরের তুলনায় বেশি ইংরেজি বইয়ের প্রকাশক এবার অংশ নেবে। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদযাপিত হবে ৪ ফেব্রুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠকদের নিয়ে থাকবে আলোচনাসভা।

মেলার প্রথম রবিবার, ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে শিশুদিবস। মোট ৯টি গেট থাকবে। একটি গেট হচ্ছে জার্মান সাহিত্যিক গ্যয়েটে, আরেকটি ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে। মেলায় উদযাপিত হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরি, ঋত্বিক ঘটক, তপন সিংহ, অরুন্ধতী দেবীর জন্মশতবর্ষ এবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষপূর্তি। শিগগিরই গুগল প্লে স্টোরে আসতে চলেছে বইমেলার অ্যাপ। সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে গিল্ডের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে। মেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬-৮ ফেব্রুয়ারি। ছিলেন কলকাতার জার্মান কনসাল বারবারা ফস্, গ্যয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাড্রিস ভেগে প্রমুখ।

আরও পড়ুন- ফের বঞ্চনা কেন্দ্রের! কম্পোজিট গ্রান্টে ২২ কোটি দিচ্ছে রাজ্য

_

_

_

_

_

_

_

_

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...