Sunday, April 12, 2026

২০২৫-এর এপ্রিলের মধ্যেই প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে হবে পানীয় জলের সংযোগ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছতে দিতে হবে। শুধু পাইপলাইন পৌঁছলেই হবে না। ঐ সময়ের মধ্যে যাতে প্রতিটি পরিবার পরিশুদ্ধ পানীয় জল পায় তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে এবিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেখানে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর প্রকল্পের কাজে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বৈঠকে পিএইচই-র কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে প্রশাসন দায়বদ্ধ। পাইপ যাওয়া মানেই জল সরবরাহ নয়। যে সব বাড়িতে জলের পাইপ লাইন গিয়েছে সেখানে সত্যি জল পড়ছে কিনা তা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কানেকশনগুলি রি-চেক করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব কেন নিয়মিত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বলেন।

২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজও চলছে। পিএইচই-র দাবি ইতিমধ্যে ৯০ শতাংশ বাড়িতে সংযোগ পৌঁছে গেছে। যদিও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- এবার রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন, কাকে প্রার্থী করবে তৃণমূল!

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...