Monday, April 6, 2026

নিলামের টেবিলে ঝড় পন্থ-শ্রেয়সের, IPL-এর দামি ক্রিকেটার কে ?

Date:

Share post:

আজ থেকে জাড্ডায় শুরু হয়েছে ২০২৫ আইপিএল মেগা নিলাম। আগামিকালও চলবে এই মেগা অকশন। তবে প্রথম দিনই বাজিমাত ভারতীয় ক্রিকেটারদের রেকর্ড অর্থে দাম পেলেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র। দাম পেলে যুজবেন্দ্র চ্যাহালও। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্ট। ২৬ কোটি ৭৫ লক্ষ্য টাকায় শ্রেয়সকে পঞ্জাব কিংস।

এদিন দুপুর ঠেকে শুরু হয় ২০২৫ আইপিএল মেগা নিলামের আসর। প্রথমে নিলামের টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়রকে নিয়ে। নিলামে ন্যূনতম ২ কোটি টাকা দাম ছিল শ্রেয়সের। প্রথমেই তাঁর জন্য দর হাঁকে কেকেআর।এরপর কেকেআরের সঙ্গে লড়াইয়ে আসে পঞ্জাব কিংস। শ্রেয়সের দাম সাড়ে সাত কোটি ওঠার পরই এই নিলামে যোগ দেয় দিল্লিও। শ্রেয়সের দর ১০ কোটিতে পৌঁছে যাওয়ার পরে সরে যায় কেকেআর। সেখান থেকে চলে শুধুই দিল্লি এবং পঞ্জাবের লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হল না। প্রতি মুহূর্তে বাড়তে থাকে শ্রেয়সের দাম। শেষমেশ ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে নেয় দিল্লি।

মনে করা হচ্ছিল শ্রেয়সই আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার। তবে ঠিক কিছুক্ষণ পরই নিলামের টেবিলে ঝড় তোলেন ঋষভ পন্থ। শ্রেয়সকে টপকে এই মুহূর্তে তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। পন্থকে লখনৌ কিনে নেয় ২৭ কোটি টাকায়। পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনৌ । তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এর পর লখনৌ-এর সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর পন্থকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পন্থের জন্য ঝাঁপিয়ে থাকে লখনৌ। শেষমেশ ২৭ কোটি টাকায় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল।

এদিকে নিলামের টেবিলে ঝড় তোলেন যুজবেন্দ্র চ্যাহালও। ১৮ কোটি টাকায় পঞ্জাব কিংস কেনে তাঁকে। এদিকে ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন- তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট বিরাট-যশস্বীর, অজিদের জয়ের জন্য দরকার ৫২২ রান

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...