Saturday, June 13, 2026

এ বছরের ‘বঙ্গ সম্মান’ প্রদান অনুষ্ঠান সম্ভবত বাতিল করছে রাজ্য

Date:

Share post:

গত 8 বছর ধরে নির্দিষ্ট দিনে ‘বঙ্গ সম্মান’ অনুষ্ঠান হলেও এ বছর সম্ভবত এই অনুষ্ঠান হচ্ছে না। রাজ্য আগেই
এই বছরে ‘বেঙ্গল-গ্লোবাল বিজনেস সামিট’ বাতিল করেছে। নবান্নের খবর,
আগামী বছর নির্ধারিত সময়েই বঙ্গ সম্মান প্রদান অনুষ্ঠান হলেও, এই বছর ওই সমারোহ হচ্ছে না।
সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে পদ্ম-পুরস্কার দেওয়া হয়, ঠিক সেভাবেই গত 2011 থেকে 20 মে তারিখে এ রাজ্যে দেওয়া হয় ‘বঙ্গ সম্মান’। ক্রীড়া, চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য-সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান যারা রেখেছেন, সরকারি ভাবে তাঁদের বঙ্গ-সম্মানে সন্মানিত করেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়।
এ বছর ওই অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নবান্নের ব্যাখ্যা, লোকসভা ভোটের জন্য এ বছর 20 মে নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণবিধি বলবৎ ছিল। ফলে নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠান করা যায়নি। যে-হেতু ওই অনুষ্ঠানের জন্য 20 মে দিনটিই নির্দিষ্ট, তাই আগামী বছরের ওই দিনে ফের এই অনুষ্ঠান করবে রাজ্য সরকার। এ বছর আর অনুষ্ঠানটি হবে না।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...