Sunday, April 5, 2026

হাওড়া জুড়ে পুলিশি অভিযান: ধৃত একাধিক দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্র

Date:

Share post:

হাওড়া পুলিশের বিশেষ অভিযানে বড়সড় সাফল্য। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, বাঁশতলা শ্মশান, বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেট, গোলবাড়ি, দাসনগর, হাওড়া রেল মিউজিয়াম চত্বর ও ডোমজুড়ের বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন – আবেগের নাম TMCP: ফটো ফিচারে দেখুন “দামাল” ভাই-বোনেদের দখলে রাজপথ

তাদের মধ্যে সবার বিরুদ্ধেই অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে বাঁশতলা শ্মশান এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে। বেলুড়ের ভিক্টোরিয়া মার্কের গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। তার কাছ থেকেও মিলেছে আগ্নেয়াস্ত্র।

অন্যদিকে, গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লাইন সাহিব মন্দির সেবা সমিতির কাছ থেকে চার দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করেছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – কেন রবীন্দ্রভারতী সূচি দিয়েও পিছল অনুষ্ঠান? বিতর্ক তুঙ্গে

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...