Sunday, June 21, 2026

মহামেডানের কোচের পদ খোয়ানো নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সুব্রত

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে 368তম কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল সমর্থক হোক বা মোহনবাগান সকলের আজ একটাই ডেস্টিনেশন যুবভারতী ক্রীড়াঙ্গণ। ডার্বি নিয়ে বাংলার ফুটবলে ইতিহাস কম নেই। চিরাচরিত ঘটি-বাঙালের এই লড়াই আজও বিদ্যমান। যদিও বাঙালি ফুটবলারের অভাবে বাঙালি কোচের অভাবে বাঙালিয়ানায় একটু ভাঁটা পড়েছে বটে, তবুও ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর।

এমনই অসংখ্য ডার্বি খেলেছেন বাংলার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। পরবর্তীকালে তাঁকে মোহনবাগানের কোচের দায়িত্ব নিতেও দেখা গিয়েছে। যদিও চলতি মরশুমে মহামেডানের হয়ে কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে ডুরান্ড কাপের ব্যর্থতার ফলে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে সুব্রত ভট্টাচার্যকে। ডার্বি সংক্রান্ত কথা বলতে গিয়ে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে একান্তে এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন সুব্রত।

আরও পড়ুন-EXCLUSIVE: সুব্রত ভট্টাচার্যের কথায় উঠে এল ডার্বি নিয়ে আবেগের অভাব

তিনি বলেন, বাংলার দুই প্রধান দলেই এখন স্প্যানিশ কোচ। বাঙালি কোচেরা যেন কিছুই পারে না। বিদেশি কোচগুলো ভারতীয় ফুটবল সম্পর্কে কতটা জানে? এর জন্য আইএফএ-র ম্যানেজমেন্টকেও আমি কিছুটা দায়ী করব। এই যে মাত্র দুটো ম্যাচ ড্র হয়েছিল মহামেডানের, হারেনি ত্যো, তাতেই আমাকে বাদ দিয়ে দেওয়া হল। এর জন্য কি কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে? আমাকে নিয়ে কেউ একটা কলম লিখেছে? আসলে বাংলার ফুটবল নিজের ভাবমূর্তি বদলে ফেলেছে। বাংলার ফুটবলের জন্য যে বাঙালিয়ানা প্রয়োজন, তা আজ আর নেই। বিদেশীদের ওপর বেশি আস্থা রাখা হয়েছে। তা সে ফুটবলার হোক বা কোচ। সব ক্ষেত্রেই বুদেশিয়ানা ভরপুর। সাংবাদিকরা এখন আমাদের মত বাংলার ফুটবল যারা বয়ে নিয়ে গিয়েছিলাম, তাদের ভুলে সামনে বিদেশিয়ানাকে তুলে ধরছে। এভাবে আসলে বাংলার ফুটবলের সার্বিক ঐতিহ্য নষ্ট হচ্ছে। বাঙালি ফুটবলার ফিরিয়ে আনা হোক। তা না হলে বাংলার ফুটবল নিজের অস্তিত্ব হারাবে, আর বলার অপেক্ষা রাখে না।’ এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বাগান তারকা।

আরও পড়ুন-রবিবাসরীয় ডার্বি দেখবে স্প্যানিশ ডুয়েল, পরিসংখ্যান বলছে এগিয়ে মশাল বাহিনী

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...