Wednesday, June 10, 2026

উত্তেজক ম্যাচ হলেও মরশুমের প্রথম ডার্বি গোলশূন্য

Date:

Share post:

রাজনৈতিক মহলের চর্চার বিষয় যখন শোভন-বৈশাখী, আবার এদিকে হঠাৎ করে উঠে আসা রানু মন্ডল যখন সকলের মুখে মুখে ফিরছিল, তখন ডার্বির আবেগে ভাসল গোটা শহর। সকলের সব আলোচনা-পর্যালোচনাকে দূরে রেখে গত দু’দিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে মরশুমের প্রথম ডার্বি। কি নেই ডার্বির ইতিহাসে? কখনও ইস্টবেঙ্গলের জয়, তো কখনও মোহনবাগানের জয়, আবার কখনও সকলকে হতাশ করে ম্যাচ ড্র। এটাই চিরাচরিত চেহারা কলকাতার ডার্বির। তবে রবিবাসরীয় যুবভারতীতে 368তম ডার্বি যে ড্র হবে, তা বোধ হয় কেউই ভাবতে পারেনি।

আরও পড়ুন-EXCLUSIVE: সুব্রত ভট্টাচার্যের কথায় উঠে এল ডার্বি নিয়ে আবেগের অভাব

ম্যাচের শুরু থেকেই ভীষণভাবে সাবলীল ও ঝকঝকে মনে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আর হবে নাই বা কেন? শতবর্ষের আবেগে ভাসছে মশাল বাহিনী। তাই আলাদা উদ্দীপনা চোখে পড়ছিল লাল-হলুদ ফুটবলার থেকে সমর্থকদের মধ্যেও। কিন্তু সব উদ্দীপনা, উত্তেজনায় কেমন যেন জল ঢেলে দিল ডার্বির ফলাফল। 100 বছর অনেক আগেই পেরিয়ে গিয়েছে পড়শি ক্লাব মোহনবাগান। তাই শতবর্ষের কোনও উদ্দীপনা আলাদা করে আর নেই। শতাব্দীপ্রাচীন ক্লাব এগোচ্ছে দেড়শোর দিকে। তবে শতবর্ষের কোনও আবেগ ইস্টবেঙ্গলের মতন না থাকলেও অভিজ্ঞ মোহনবাগান নিজেদের জেতার জন্য যথেষ্ট রসদ আগে থেকেই ঘরে তুলেছিল।

বিদেশি কোচ, বিদেশি ফুটবলারে সুসজ্জিত ছিল সবুজ-মেরুন ব্রিগেডও। কিন্তু দুই দলের কোনও প্ল্যানিং যেন যুবভারতীর মাঠে ধোপে টিকল না। অবশেষে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হল ইস্ট-মোহনকে। ফলে হতাশ হয়েই গ্যালারি থেকে বেরিয়ে আসেন দুই দলের সমর্থকেরা।

আরও পড়ুন-মহামেডানের কোচের পদ খোয়ানো নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সুব্রত

ম্যাচের শুরু থেকেই মুর্হুর্মুহু আক্রমণে যায় মোহনবাগান। কিন্তু, ফাইনাল থার্ডে ভুল পাসিং এবং স্ট্রাইকারদের ব্যর্থতার জেরে গোল পায়নি সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা কামব্যাক করে ইস্টবেঙ্গল। কয়েকটি সুযোগও পায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে সহজ সুযোগ পেয়েও দেবজিতের দক্ষতার কাছে হার মানতে হয় পিন্টু প্রধানকে। শেষদিকে, আবার পালটা আক্রমণ শুরু করে মোহনবাগান। কিন্তু, ইস্টবেঙ্গলের রক্ষ্মণের দেওয়াল ভাঙা সম্ভব হয়নি।

এদিন সবাইকে খানিকটা অবাক করে দিয়েই কোলাডোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন আলেজান্দ্রো। বদলে, দলে সুযোগ পান আনকোরা মার্কোস। অন্যদিকে মোহন কোচ ভিকুনা প্রথম একাদশে রাখেননি দলের একমাত্র বিদেশি স্ট্রাইকার চামারোকে। আসলে, তিনি চাইছিলেন দ্বিতীয়ার্ধে মরণ-কামড় দিতে। কিন্তু তাতে খুব একটা লাভ হল না। অবশেষে গোলশূন্য হয়েই মরশুমের প্রথম ডার্বি শেষ হল।’ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন মোহনবাগানের জোসেফ বেতিয়া।

মোহনবাগান অফিসিয়াল থেকে সংগৃহীত

আরও পড়ুন-একনজরে কলকাতা ডার্বির সাতকাহন

Related articles

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...