Tuesday, March 17, 2026

চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি

Date:

Share post:

অবশেষে ল্যান্ডার বিক্রমের অবস্থান জানা গেল। গত শুক্রবার রাতে চাঁদে ল্যান্ডিংয়ের সময়ে ইসরোর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তারপর থেকে লাগাতার চলছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ। রবিবার দুপুরে সেই বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানালেন ইসরো চেয়ারম্যান কে সিভান। চন্দ্রযান-2’এর অরবিটারকেই কাজে লাগালেন ইসরোর বিজ্ঞানীরা। অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই মিলল বিক্রমের সন্ধান।

‘থার্মাল ইমেজিং’-এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করে আলাদা করে চিহ্নিত করা গিয়েছে ল্যান্ডার বিক্রমের অবস্থান। চন্দ্রপৃষ্ঠেই পাওয়া গিয়েছে বিক্রমকে। যদিও এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা গিয়েছে। আপাতত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।

এর আগে শনিবার ইসরো চেয়ারম্যান কে সিভান জানিয়েছিলেন, ‘শেষ 15 মিনিটের টেরর’ এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বেশ কয়েকটি ধাপ সফল ভাবে অতিক্রম করলেও, সেই ভয়ঙ্কর 15 মিনিটের মধ্যেই বিক্রমের সঙ্গে আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর। প্রথম কয়েকটি ধাপ সফলভাবে অতিক্রম করায় ইসরোর বিজ্ঞানীদের হাততালি দিতে দেখা যাচ্ছিল। মিনিট খানেকের মধ্যেই হতাশার ছবি তাঁদের চোখে মুখে। কেউ মাথায় হাত দিয়ে বসে। কারও চোখ বন্ধ। চাঁদের মাত্র 2.1 কিলোমিটার উপর থেকে হারিয়েই গেল বিক্রম।

আরও পড়ুন-চন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের

 

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...