Friday, June 19, 2026

ব্যায়ামের নামে ছাত্রীদের কোলে বসিয়ে এই শিক্ষক যা করতেন, তা আপনাকেও লজ্জা দেবে

Date:

Share post:

যেই রক্ষক, সেই ভক্ষক! তিনি ব্যায়ামের শিক্ষক। ছাত্রীদের শরীর চর্চা করান। কিন্তু সেই তিনিই ব্যায়াম শেখানোর নাম করে দিনের পর দিন ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। কিন্তু আর নয়, এবার তার নোংরামির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ছাত্রীরা। ওই ব্যায়াম শিক্ষকের বিরুদ্ধে সরাসরি শ্লীলতাহানির অভিযোগ জানালো ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার একটি প্রাথমিক বিদ্যালয়ে।

এগরার উত্তর তাজপুর জুনিয়র বেসিক স্কুলেই ব্যায়াম শেখান মৃণালকান্তি দাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে যোগাসন শেখানোর নামে ছাত্রীদের যৌন হেনস্থা করছেন তিনি। ব্যায়াম শেখানোর নামে ছাত্রীদেরকে কোলে বসান বলে অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। এবং সেটা স্কুলের মধ্যেই চলছে দিনের পর দিন।

আরও পড়ুন – বারবার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী

প্রথম প্রথম নির্যাতিতা ছাত্রীরা কিছু বলতে ভয় পেত। বাড়িতেও জানাতে পারতো না তারা। কিন্তু দিনের পর দিন ওই শিক্ষকের নির্যাতন ও লালসা এতটাই বেড়ে যায় যে, বাড়িতে সবকথা জানাতে বাধ্য হয় ছাত্রীরা। এরপরই ঘটনা প্রকাশ্যে আসে।

সোমবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির দাবি তুলেছেন তাঁরা। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে এগরা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক অবশ্য সমস্ত ঘটনা মিথ্যা দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন – জাতীয় দলের স্বীকৃতি নিয়ে কমিশনে তৃণমূল

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...