Wednesday, April 1, 2026

এনআরএস কাণ্ডকেও ছাপিয়ে গেল বুলধানা

Date:

Share post:

একটা-দুটো নয়, মোট 90টি কুকুরে দেহ মিলল জঙ্গলে। সবকটিরই হাত, পা, মুখ দড়ি দিয়ে বাঁধা। নৃশংস ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের বুলধানা জেলায় গিরদা-সাবলদাবারা রোডের পাশে থাকা জঙ্গল।

পুলিশ সূত্রে খবর, জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা শনিবার থেকেই পচা গন্ধ পাচ্ছিলেন। রবিবার, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেখা যায়, জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 90টি কুকুরের দেহ। ততক্ষণে মৃতদেহগুলিতে পচন ধরতে শুরু করে। ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরাও। 100টিরও বেশি কুকুরকে হাত, পা, মুখ বেঁধে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে 90টির মৃত্যু হয়। 10টি কুকুরকে উদ্ধার করে বন দফতর। তাদের চিকিত্সাল চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আশপাশের শহর থেকে কুকুরগুলিকে ধরে হাত, পা, মুখ বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু রাখে হরি মারে কে? ওর মধ্যেও 10টি কুকুর বেঁচে যায়।

আরও পড়ুন – কোমা-রোগীর ওষুধ ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’! গবেষণা চলছে দিল্লির লোহিয়া হাসপাতালে

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...