Sunday, June 14, 2026

‘পুলিশ বাধা দিলে রাস্তায় দেখা হবে’, কাল সিঙ্গুর থেকে নবান্নের পথে বাম- যুবরা

Date:

Share post:

রাজ্যে কর্মসংস্থান, নতুন শিল্পনির্মাণ, কাজ না পাওয়া পর্যন্ত বেকার ভাতা এবং কম খরচে পড়াশোনার সুযোগের দাবিতে দু’দিনের নবান্ন- অভিযানের ডাক দিয়েছে বামপন্থী যুব ও ছাত্রদের 12টি সংগঠন।
যুব ও ছাত্র সংগঠনের এই কর্মসূচি ছেড়ে দেওয়া হয়েছে তাদের হাতেই। সিপিএমের কোনও প্রথম সারির নেতা সিঙ্গুর বা হাওড়ায় বক্তৃতা করতে যাচ্ছেন না। বাম-যুবনেতারা জানিয়েছেন, সিঙ্গুর থেকে হাওড়া হয়ে নবান্ন পর্যন্ত পদযাত্রার জন্য আবেদন করা সত্ত্বেও হুগলি, হাওড়া বা রাজ্য পুলিশের কোনও সম্মতিও এখনও মেলেনি।তাই পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়াই কাল, বৃহস্পতিবার সিঙ্গুর থেকে অভিযান শুরু হবে এবং পুলিশ বাধা দিলে রাস্তায় লড়াই হবে। নেতাদের দাবি, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে একাধিক বার চিঠি পাঠিয়েছিল তারা। কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকারের অন্য কারও সময় পাওয়া যায়নি।
নবান্ন অভিযানের আগে রাজ্য জুড়ে চাকরির প্রতীকী আবেদনপত্রে তরুণ-তরুণীদের সই সংগ্রহ করা হয়েছে। সিঙ্গুরে 3 রাত কাটিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় এবং সই সংগ্রহ করেছে সিপিএমের যুব সংগঠন DYFI এবং অন্য বাম-যুব সংগঠন। নন্দীগ্রাম এলাকায় এবং পাহাড়ে এই কর্মসূচিতে ভালো সাড়া মিলেছে বলে বাম যুবনেতারা বলেছেন। গোটা রাজ্য থেকে পাওয়া আবেদনপত্র বস্তাবন্দি করে ট্যাবলোয় চাপিয়ে শুক্রবার নবান্নের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেছেন, ‘‘চিঠি দেওয়া সত্ত্বেও পুলিশ এড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও কোনও জবাব আসেনি। বেকারদের সমস্যা নিয়ে কারও মাথাব্যথা নেই! আমরা 12 সেপ্টেম্বর তারিখ সিঙ্গুর থেকে অভিযান শুরু করে 13 তারিখ নবান্নে ‘চার্জশিট’ দিতে যাব। পুলিশ বাধা দিলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...