Monday, June 15, 2026

গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য সরকারের দায় ঝেড়ে ফেললেন সীতারমণ

Date:

Share post:

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য সরকারের দায় একপ্রকার ঝেড়ে ফেললেন। বরং তিনি দায় চাপালেন অ্যাপ-ক্যাবগুলির উপর। অর্থমন্ত্রীর দাবি, গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য দায়ী আধুনিক যুবসমাজের মানসিকতা আর ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাব।
1996-98 সাল থেকে গাড়ি বিক্রির নথি রাখা শুরু করে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সাম্প্রতিক কালের মতো ধস এর আগে নামেনি গাড়িশিল্পে। গবেষণায় দেখা গিয়েছে, মাসিক কিস্তিতে গাড়ি কেনার চাইতে যাতায়াতের জন্য ওলা বা উবরের মতো অ্যাপ ক্যাবই বেশি পছন্দ করছেন বর্তমান প্রজন্ম।
নির্মলা বলেন, “অটোমোবাইল ইন্ডাস্ট্রি এখন বিএস সিক্সের ফলে মন্দার শিকার হয়েছে। একই সঙ্গে সচ্ছ্বল ব্যক্তিরা যে ভাবে ওলা, উবেরের মতো সংস্থার পরিবহণ পরিষেবায় আগ্রহী হয়ে উঠেছেন, সেটার প্রভাবও পড়ছে গাড়িশিল্পে”। তিনি বলেন, “দু’বছর আগে গাড়িশিল্পে জোয়ার এসেছিল। কিন্তু কিছু অভ্যন্তরীণ কারণে এই মন্দাদশার শিকার হয়েছে গাড়িশিল্প”।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...