Sunday, April 12, 2026

দেবশ্রী-বিতর্ক নিয়ে পার্থ: ত্রিকোণ সম্পর্কের সমস্যা, এতে রাজনীতি নেই

Date:

Share post:

রকের গুলতানি থেকে ড্রইংরুমের আলোচনা, সর্বত্র শোভন-বৈশাখী-দেবশ্রী সম্পর্ক নিয়ে মুখররোচক কাটাছেঁড়া। একদা শোভন-ঘনিষ্ঠ দেবশ্রীর নাম শুনলেই শোভনের বর্তমান বান্ধবী বৈশাখী কেন তেলেবেগুনে চটে যাচ্ছেন তা নিয়েও অনুমানের শেষ নেই। এসবের সঙ্গে রাজনৈতিক আদর্শের বিরোধ আছে নাকি পুরোটাই ব্যক্তিগত অসূয়াজনিত তা নিয়ে বিজেপি-তৃণমূল দুই শিবিরে যথেষ্ট চর্চা অব্যাহত। তার মধ্যেই দীর্ঘ আড়াল কাটিয়ে বিধানসভায় দেবশ্রী রায়ের উদয়ের পর এই বিষয়ে মত জানালেন তৃণমূলের মহাসচিব-মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, এসবই ত্রিকোণ সম্পর্কের সমস্যা, তিন চরিত্রের গল্প। এর মধ্যে কোনও রাজনীতি নেই। দেবশ্রী রায় তৃণমূলেরই বিধায়ক। ওঁর শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই বিধানসভার বৈঠকে এসেছেন। পার্থবাবুর মন্তব্যেই পরিষ্কার, রাজনীতির মঞ্চকে ব্যবহার করে দেবশ্রী ইস্যুতে শোভন-বৈশাখী দর কষাকষি করলেও এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, সবটাই ব্যক্তিগত খেয়োখেয়ির বিষয়।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...