Saturday, June 13, 2026

রেফারি নিগ্রহের ঘটনায় সাসপেন্ড ডিকা-মেহতাব, রেহাই মেলেনি ম্যানেজার ও গোলকিপার কোচেরও

Date:

Share post:

বুধবার আইএফএ-র কাছে ম্যাচ কমিশনের তরফ থেকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। রিপোর্ট অনুযায়ী আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এক কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রেফারি নিগ্রহের ঘটনায় এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে ইস্টবেঙ্গলের খেলোয়াড় লালরিনডিকা রালতে ও মেহতাব সিংকে।

এর পাশাপাশি তাঁদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও এই জরিমানার টাকা তিনদিনের মধ্যে এই দুই লালু ফুটবলার না দেন, তাহলে সাসপেনশনের মেয়াদ এক বছর অব্ধি চলতে পারে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, লাল-হলুদ ম্যানেজার দেবরাজ চৌধুরী ও গোলকিপার কোচ অভ্র মন্ডলকেও এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই কঠোর সিদ্ধান্ত পরবর্তীকালে ময়দানে রেফারি নিগ্রহের মতো অনভিপ্রেত ঘটনা ঘটাবে না বলে আশাবাদী আইএফএ সচিব।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...