Monday, March 2, 2026

এরিয়ানের কাছে লজ্জার হার বাগানের! ম্যাচ শেষে উত্তেজনা, মাঠে পড়ল জলের বোতল

Date:

Share post:

এরিয়ান-2      মোহনবাগান-1

একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচ পকেটে পুরেছে, অন্যদিকে লজ্জার হার বাগানের। কল্যাণীতে এরিয়ানের কাছে 1-2 গোলে হারল ভিকুনার ছেলেরা। এই হারের ফলে জমে গেল লিগের লড়াই। মোহনবাগানের হারের ফলে তাদের টপকে তিন নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। খেলা শেষে উত্তেজনা ছড়ালো মাঠে। ইস্টবেঙ্গল সমর্থকদের পর এবার রেফারির সঙ্গে দুর্ব্যবহার মোহনবাগান সমর্থকদের। কল্যাণীতে এরিয়ানের বিরুদ্ধে ম্যাচে হারের পর মোহনবাগান সমর্থকরা রেফারির উদ্দেশ্যে ছুঁড়ল জলের বোতল এবং সেই সঙ্গে করা হল অশ্রাব্য গালিগালাজ।

আগের দিন ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলেছিলেন বেতিয়া, মার্টিনেজ পেরেজরা। কিন্তু বৃহস্পতিবার কল্যাণীর মাঠে একেবারেই ছন্দে ছিল না সবুজ-মেরুন শিবির। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন পেরেজ। এরিয়ানও চেষ্টা করেছিল কিন্তু লাভ হয়নি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে বাগান শিবির। কিন্তু আগের দিনের মত এদিনের বাগানের খেলায় সেই ঝাঁজ ছিল না। কিন্তু 63 মিনিটের মাথায় গোল করে এরিয়ানকে এগিয়ে দেন এজোগো। 80 মিনিটে বাগানকে ফের ধাক্কা দেয় এরিয়ান। গোল করে ব্যবধান বাড়ান সন্দীপ।

তবে খেলার শেষ দিকে একটু খেলায় ফেরে মেরিনার্সরা। 89 মিনিটের মাথায় একটি গোল আসে। কিন্তু তাতে লাভ হয়নি। ততক্ষনে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে এরিয়ান। শেষ পর্যন্ত 1-2 গোলে পরাস্ত হতে হয় মোহনবাগানকে। শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। ম্যাচ শেষ মাঠে বোতল পড়ে। খেলোয়াড়দের মধ্যেও বচসা শুরু হয়।

বাগানের হারের ফলে জমে গেল লিগের লড়াই। সাত ম্যাচে 11 পয়েন্ট নিয়ে আপাতত লাল-হলুদের পরে সবুজ-মেরুন।

spot_img

Related articles

কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র

দোল উৎসবের প্রাক্কালে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kolkata Kalyani Super Highway) ৪৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সড়কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা...

“গত ছয় মাস ধরে দলে জায়গা পাননি…” সঞ্জুর ইনিংস দেখে বিরাট সার্টিফিকেট সৌরভের

সঞ্জু স্যামসনকে বিরাট সার্টিফিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। রবিবার মায়াবী ইডেনে সঞ্জুর(Sanju Samson)রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন সৌরভ। সোমবার সিআইআই...

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম...

তিন মন্ত্রে পেলেন সাফল্য, ম্যাচ জিতিয়ে সূর্যকে কী পরামর্শ দিলেন সঞ্জু?

সাধনা কখনও বিফলে যায় না। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইডেনে সেটাই...